জেলা প্রশাসকের কার্যালয়,শরীয়তপুর- এ কোভিড-১৯ অতি মহামারির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন শ্রমজীবী মানুষের মাঝে আর্থিক সাহায্য বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ১২ আগষ্ট জেলা প্রশাসন, শরীয়তপুর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করে সোনালী ব্যাংক লিমিটেড এবং একটি দাতব্য ফাউন্ডেশন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সকলের মাঝে নগদ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, নেজারত ডেপুটি কালেক্টর, সোনালী ব্যাংক শাখার মো: পারভেজসহ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধিবৃন্দ। জনসেবার এই ধারা অব্যাহত থাকবে।