শরীয়তপুরে করোনাকালীন(দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার ১২ আগষ্ট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ২৬ জন সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর এ বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
চেক প্রদানকালে জেলা প্রশাসক দৈনিক রুদ্রবার্তাকে বলেন, করোনাকালীন সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ন্যায় সাংবাদিকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সারা বাংলাদেশের ন্যায় শরীয়তপুরের ক্ষতিগ্রস্ত ২৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া তিনি শোকাবহ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের কথা স্মরণ করেন।
এ সময় অন্যান্েযর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দেসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

মন্তব্য করুন