শুক্রবার ১৩ আগষ্ট ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর তত্ত্বাবধানে জেলার সকল থানা ও বিট এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে জেলা পুলিশের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ও করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধ এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধকল্পে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।
এ সময় মসজিদেজনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম রশীদুল বারী, জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ, পালং থানার অফিসার্স ইনচার্জ মোঃ আক্তার হোসেন, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেব আলী সহ ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন