লাউখোলা আইজদ্দিন সরদার উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে এক ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
শনিবার ১৪ আগষ্ট বিকেলে সৌজন্যমূলক এ ফুটবল টূর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীর্ঘ সময় খেলা উপভোগ করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।
এ সময় জেলা আওয়ামীলীগের সদস্য ও জজকোর্টের জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও মনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদারসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ।
এ টূর্ণামেন্টে জুনিয়রগণ সিনিয়রদের সাথে ৬-২ গোলে জয়লাভ করেন।



মন্তব্য করুন