স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শরীয়তপুরে জাতীয় শোক বিদস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগষ্ট রবিবার সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে অর্ধ-নমিতাবস্থায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর সকাল ৯ টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলা বাসীর পক্ষে প্রথমে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, পৌরসভা প্রশাসন, ও পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারী বিভিন্ন দপ্তর, বেসরকারী সংস্থাসহ সর্বস্তরের জনগনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়াও আলোচনা সভা, শিশু কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ-না’ত প্রতিযোগিতা, কুরআন খানি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পার্কিত বই প্রদর্শনী ও বিক্রয় ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচী পর্যায়ক্রমে পালিত হচ্ছে।
এছাড়াও দিবস উপলক্ষ্যে জেলার ৬টি উপজেলায় অনুরূপ কর্মসূচী পালিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আংশিক কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।



মন্তব্য করুন