জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ ই আগস্ট এর সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস পালন করলো জেলা ও দায়রা জজ আদালত।
রবিবার ১৫ আগস্ট জজকোর্টের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ জাতীয় শোক দিবস পালন করা হয়।
এ সময় জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালেহুজ্জামান, জজকোর্ট পিপি এডভোকেট মির্জা হযরত আলী, জজকোর্টের জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সী ও শরীয়তপুর বার এসোসিয়েশনের সেক্রেটারি এডভোকেট আবু সাঈদসহ অন্যান্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটসহ শরীয়তপুর জজকোর্ট আইনজীবীবৃন্দ প্রমূখ।



মন্তব্য করুন