১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে শরীয়তপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করলেন পুলিশ সুপার
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে অদ্য ১৫ আগস্ট ২০২১ খ্রিঃ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এছাড়াও এ সময় বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।



মন্তব্য করুন