জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের উদ্যোগে আজ রবিবার বিকেলে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন অপু।
জেলা আওয়ামীলীগের সদস্য ও জজকোর্টের জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সীর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ রব মুন্সি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন পাহাড়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কারুজ্জামান উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ আওয়ামীলীগ ও সহযোগী আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
আলোচনা শেষে ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
এ ছাড়াও আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন