স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার ১৫ আগষ্ট সকাল ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পরিবহন শ্রমিক লীগ শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল।
এ সময় জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. মোতাহার খান, সাধারণ সম্পাদক ইব্রাহীম মামুন, সহ-সভাপতি আইউব আলী ফকির, জেলা পরিবহন শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মোল্লা, ফিরোজ মোল্লার, দিলারা বেগম, জয়নাল আবেদীন, ইসমাইল মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন