স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রোববার ১৫ আগষ্ট সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ আম্রকাননে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় বিএমএসএফ’র জেলা শাখার সভাপতি মো. ফারুক আহমেদ মোল্যা ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন