স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শরীয়তপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ আগষ্ট বিকাল ৪ টায় জেলা স্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, শরীয়তপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ সিদ্দিক, শরীয়তপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, উপসহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শরীয়তপুর সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান।