সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সারাদেশে প্রতিবন্ধি, বিধবা, দরিদ্র, অসহায় ও দুঃস্থ ১,০০,০০০ (এক লক্ষ) পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক শরীয়তপুর জেলার সদর, জাজিরা, ডামুড্যা, নড়িয়া, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার গ্রাম এলাকায় এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর এলাকায় সর্বমোট ১২৫০ টি প্রতিবন্ধি, বিধবা, দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে পবিসের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীর মাধ্যমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি দেশী মশুরের ডাল, ১ কেজি লবণ ও আধা লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন