জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগষ্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আর্ত মানবতার সেবায় ১০দিন ব্যাপী “নিরন্ন কে অন্নদান ” কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ আগস্ট থেকে ডামুড্যা থানায় ক্ষুধার্ত ব্যাক্তিদের তৈরি খাবার খাওয়ানো হয়েছে (নিরন্ন কে অন্নদান ) কর্মসূচী অনুষ্ঠিত শুরু হয়। শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান দিক নির্দেশনায় নিরন্ন অসহায় মানুষদের থানায় অতিথি হিসেবে আপ্যায়ন করে আর্ত মানবতার সেবায় নতুন দৃষ্ঠান্ত স্থাপন করলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ।
দরিদ্র অসহায় এসব মানুষদের কেউ খুঁজে বেড়ায় না। অভিনব একটি কর্মসূচী তিনি শুরু করলেন। সত্যিই বহুল প্রশংশিত একটি কাজ তিনি শুরু করলেন। থানার ওসি কিংবা সরকারি অফিস প্রধানগণ যদি অসহায় মানুষদের এভাবে অভিনব কায়দায় অতিথি করে মেহমানদারি করে সম্মানিত করে। তাহলে থানা পুলিশের প্রতি সরকারি প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ভালোবাসা অনেক বেড়ে যাবে একথা নিশ্চিত করে বলা যায়। প্রতিদিন তিন বা ততোধিক নিরন্ন অসহায় মানুষদের কে থানার ওসি সাহেব তাহার বিভিন্ন অফিসারের মাধ্যমে অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। থানায় আগত এইসব নিরন্ন অসহায় মানুষদের কে সাদরে বরণ করে নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত থাকেন কয়েকজন অফিসার ও ফোর্স । থানায় প্রবেশ মাত্রই থানার ওসি কিংবা অফিসার গণ এসব নিরন্ন অসহায় মানুষদের আজকের দিনের অতিথি হিসেবে সাদরে বরণ করে নিয়ে তাদের জন্য রক্ষিত সুসজ্জিত আসনে সযত্নে বসিয়ে দেন। কুশল বিনিময় শেষে অফিসার ইনচার্জ পালাক্রমে থানার বিভিন্ন অফিসার ফোর্সদের কে নিয়ে উন্নত মানের খাবার পরিবেশন করেন। কোন অফিসার তাদেরকে হাত ধুয়ে দিচ্ছেন। কেউবা টিস্যু এগিয়ে দিচ্ছে। কেউ ভাত তুলে দিচ্ছে প্লেটে প্লেটে। কেউ দিচ্ছে তরকারি। এখনকার সময়ে প্রিয়জন কেউ অতিথি হয়ে বাড়ীতে বেড়াতে এলে মানুষ যেমন গ্রুপ ছবি তুলে, ভিডিও করে কিংবা সেলফি তুলে আগামীর স্মৃতি হিসেবে রেখে দিতে চায়। তেমনি থানার অফিসার গণও তাদের প্রতিদিনকার আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছবি উঠাচ্ছে, ভিডিও করছে। খুব আন্তরিকতা দিয়ে চেষ্টা করছে নিরন্ন অসহায় এসব মানুষদেরকে ডামুড্যা থানায় আমন্ত্রিত অতিথি হিসেবে তাদের মনের মনিকোঠায় স্মরণীয় করে রাখার জন্য। বিদায় বেলায় হাসিমুখে বিদায় সম্ভাষণ জানাচ্ছে।আবার আসবেন বলে দুহাত নাড়াচ্ছে।
শোকাবহ আগষ্টের আজকের ১৫ আগস্ট দিনটি ছিল নিরন্ন কে অন্নদান কর্মসূচীর সমাপনী দিন। আজকের দিনের অতিথি ছিলেন নিরন্ন সাতজন মানুষ যাদের কে নিয়ে আজকের অন্নদান কর্মসূচীতে অংশগ্রহন করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুর রহমান । দশদিন ব্যাপী নিরন্ন কে অন্নদান কর্মসূচীতে মোট ৪০ জন নিরন্ন অসহায় মানুষদের অন্নদান তথা উন্নত ভোজ পরিবেশন করে তাদের কে সম্মান জানানো হয় অভিনব কায়দায়। অতিথিগণ ও দারুণ মুগ্ধ বদলে যাওয়া থানা পুলিশের চমৎকার আথিতেয়তায়।



মন্তব্য করুন