মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এ পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ । অত্যান্ত ভাব-গাম্ভীর্যের সাথে নানা কর্মসূচির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে শোক পতাকা উত্তোলণ ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনব্যপি অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা ও নির্বাচিত শিক্ষার্থীদের উপস্থিতিতে কালো ব্যাচ ধারণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মজিদ জরিনা ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ভোজেশ^র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী মো: নুরুল হক বেপারী। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে কলেজ অডিটরিয়ামে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। এ শোক সভায় কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন কলেজ প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সম্মানিত সভাপতি, সাবেক আইজিপি জনাব এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম । প্রধান অতিথি তার বক্তব্যে আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল শিক্ষাবান্ধব বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষিকা সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য করুন