শরীয়তপুর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার ১৫ আগস্ট সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং প্রতিকৃতিতে পৌর মেয়র এ্যাড. পারভেজ রহমান জনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন পৌর প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন শরীয়য়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ মোঃ বিল্লাল হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ঢালী,৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম মোল্লা, মহিলা কাউন্সিলর ইমু আক্তার, পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।