স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক শিকদারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রোববার ১৫ আগষ্ট সকাল ৯ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ আম্রকাননে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পারভীন হক শিকদার এমপির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড শরীয়তপুর জেলা শাখার ম্যানেজার মো. আকরাম হোসেন সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



মন্তব্য করুন