জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ রাসেল ও ১৫ আগস্ট-এর সকল শহীদদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পারভীন হক সিকদার এমপি’র পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।

সোমবার ১৬ আগষ্ট শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু মিয়া, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর। এছাড়া জেলা শিশু কিশোর পরিষদের বিভিন্ন সদস্যসহ প্রমূখ শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে পারভীন সিকদারের পক্ষ থেকে শিশু কিশোর পরিষদ প্রতিবন্ধী, দারিদ্র্য শ্রেণীর মানুষের খাবার পেকেট বিতরণ করেন।