জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নাহিম রাজ্জাক এমপির পক্ষে ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ এর সহযোগিতায় ডামুড্যা উপজেলায় করোনায় আক্রান্ত ১ হাজার রোগির মাঝে বিনামূল্যে সেবা দানের লক্ষে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারন সম্পাদক মাহাবুব আলমের নিকট ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ডামুড্যা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা,ডামুড্যা পৌরসভার আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার আবু বেপারী,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্ছু মাদবর, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, দপ্তর সম্পাদক দেলোয়ার সরদার,ডামুড্যা পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর মোঃ বাচ্ছু মাদবর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহাবুব আলম সোনাই, ডামুড্যা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সহসভাপতি ফেরদৌস ওয়াহিদ, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম, যুগ্ন সাধারণ সম্পাদক রাব্বি চৌকিদার, সাংগঠনিক সম্পাদক রুমান চৌকিদার,সরকারি পূর্ব মাদারীপুর কলেজের ছাত্রলীগের সভাপতি সবুজ,সাধারণ সম্পাদক মিঠু,পৌরসভার ছাত্রলীগের সভাপতি রেজাউল সিকদার,সাধারন সম্পাদক নিপু মাদবর সহ ডামুড্যা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ বলেন, আমাদের প্রিয় নেতা শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির নির্দেশক্রমে আজকে ডামুড্যা উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন, ঔষধ সামগ্রী ১ হাজার পরিবারের জন্য ডামুড্যা উপজেলা ছাত্রলীগের নিকট হস্তান্তর করলাম। ডামুড্যা উপজেলা ছাত্রলীগ করোনায় আক্রান্ত রোগীদের সেবায় জীবনের ঝুকি নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন।আমাদের প্রিয় নেতা নাহিম রাজ্জাক এমপি ডামুড্যা উপজেলায় করোনা রোগীদের কথা চিন্তা করে একটি ফ্রী এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করছেন। শেখ হাসিনার সরকার এর সময় একজন মানুষ ও ঔষধ এর অভাবে মারা যাবে না।আপনারা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য দোয়া করবেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।এই করোনা থেকে আমরা সবাই যেন মুক্তি পাই।



মন্তব্য করুন