শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জনের মাতা মিসেস জিন্নাত হাবিব-এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা, সদর উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠণের আয়োজনে বৃহস্পতিবার ১৯ আগষ্ট জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দোয়া ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়কসহ আওয়ামীলীগ ও সহযোগী আওয়ামীলীগের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আগষ্ট মাস শোকের মাস। এ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছে। ২০১৮ সালের এইদিনে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জজকোর্টের সাবেক পিপি এডভোকেট হাবিবুর রহমানের সহধর্মীনী এবং শরীয়তপুর পৌরসভার বর্তমান মেয়র এডভোকেট পারভেজ রহমান জনের মা ইন্তেকাল করেন। তার আত্মার মাগফেরাত করে আলোচনা সভা শেষে দোয়া করেন।



মন্তব্য করুন