২০ আগস্ট শুক্রবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর তত্ত্বাবধানে জেলার সকল থানা ও বিট এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে জেলা পুলিশের উদ্যোগে পবিত্র আশুরা পালন, করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধ, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধকল্পে, বিট পুলিশিং কার্যক্রম ও ২১ আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।
এ সময় মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন ভেদরগঞ্জ থানার অফিসার ইনচাজ এবিএম রশীদুল বারী, সখিপুর থানার অফিসার ইনচাজ আসাদুজ্জামান হাওলাদার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন