২১ আগস্ট শনিবার বিকাল ৫টায় পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান পদ্মা দক্ষিন থানার নতুন ভবন ও থানা এলাকা পরিদর্শন করেন এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন (নড়িয়া সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার এর এস. এম. মিজানুর রহমান, জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, পদ্মা দক্ষিন থানার অফিসার ইনচাজ মিন্টু মন্ডল সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে পরিদর্শনে সহযোগিতা করেন।