পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২১তম বার্ষিক সাধারণ সভা ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার বেলা ১২:০০ ঘটিকায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানীর পরিচালক হাসান আহমেদ, ইঞ্জিনিয়ার এম. এ. তাহের, বেগম নূরজাহান আহমেদ, কবির আহমেদ, বেগম ফারজানা জাহান আহমেদ, মোহাম্মদ আমির হোসেন চৌধুরী ও মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবু কাওছার, মোহাম্মদ হাবিবুল বাহার ও মোহাম্মদ আতিক আকবর, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির। সভায় সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য ৪০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন