শরীয়তপুরের নড়িয়ায় তাঁতী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৪ আগস্ট জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান নড়িয়া উপজেলার তাঁতপল্লী পরিদর্শন করেন। এ সময় তিনি ১৫ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন ৷ এসময় জেলা প্রশাসক পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং যেকোন প্রয়োজনে পরিবারগুলোর পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন , নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদউজ্জামান, নড়িয়া থানার অফিসার ইনচার্জ অবনি শংকর কর প্রমুখ