স্থানান্তরিত শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর-মঙ্গলমাঝি ঘাটে ফেরিঘাট নির্মাণের কাজ শেষ হয়েছে । শুক্রবার ২৭ আগস্ট থেকে চালু হচ্ছেনা ঘাটে ফেরী চলাচল।
পদ্মা সেতুর পিলারে পরপর চারবার ফেরির ধাক্কার পর সেতু এলাকা এড়ানোর জন্য মাদারীপুরের বাংলাবাজার (কাঠালবাড়ী) ঘাটকে সরিয়ে সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাট থেকে ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে নাব্যতা–সংকটের কারণে আপাতত ঘাটটি চালু করা সম্ভব হচ্ছে না। আগামী রোববার ঘাটটি চালুর চেষ্টা করা হবে জানিয়েছেন ফেরাী কর্তৃপক্ষ।
শুক্রবার ফেরি চালু না হওয়ার ঘটনা নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ হারিস আহাম্মদ পাটোয়ারী।
২৬ আগস্ট বৃহস্পতিবার জাজিরা -শিমুলিয়া ফেরিঘাটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচলের কথা জানিয়েছিল কতৃপক্ষ। শুক্রবার থেকে ফেরী চলাচল শুরু করার কথা ছিল এ ঘাটে।
বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, গত বুধবার ৩৭ থেকে ৩৯ নম্বর পিলার এলাকার চ্যানেলে পানির গভীরতা ছিল ১২ ফুট। গভীরতা পাওয়া গেছে ৬ ফুট। সংস্থার হাইড্রোগ্রাফি বিভাগ নিয়মিত পানির গভীরতা পর্যবেক্ষণ করছে।
আগামী ৫ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ে এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। সে বৈঠকে ঘাটে ফেরি পরিচালনা বিষয়ের সার্বিক বিষয়াবলি পর্যালোচনা করা হবে।
এর আগে বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী মো. ফয়সাল জানিয়েছিলেন, সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাটটি দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশনা রয়েছে। ২৬ আগস্ট বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে একটি ফেরি চালানো হবে। ২৭ আগস্ট শুক্রবার ঘাট থেকে ফেরি চলাচল শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বিআইডব্লিউটিএ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ হারিস আহাম্মদ পাটোয়ারী জানান, শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর-মঙ্গলমাঝি ঘাটে ফেরিঘাট নির্মাণের কাজ শেষ হয়েছে । নদীতে নাব্যতা সংকট ও রাস্তা প্রসস্থ না থাকার কারনে কাল থেকে চালু হচ্ছেনা ঘাটটি। সমস্যা সমাধান করে এই রূটে ফেরী চলাচল শুরু করা হবে।



মন্তব্য করুন