গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারন করে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক শরীয়তপুর শহরের বিভিন্ন সরকারি অফিস, মন্দির ও মসজিদে আমের চারা রোপন করা হয়েছে। বুধবার ২৫শে আগস্ট দুপুরে এ কার্যক্রম করা হয়।
এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে নির্মাধীন মডেল মসজিদ এর পাশে হাঁড়ি ভাঙ্গা আমের চারা রোপনের মাধ্যমে শরীয়তপুর জেলা ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
আজ প্রথম ধাপে পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দির, জেলা প্রশাসকের কার্যালয়, সদর উপজেলা প্রাঙ্গন, পালং মডেল থানা, মহাদেব বাড়ি জিউ মন্দির, বিলাসখান জয়কালী মন্দির, কোটাপারা শশ্মান ঘাট, পল্লী সঞ্চয় ব্যাংক সহ বিভিন্ন স্থানে হাড়ি ভাঙা আমের চারা রোপন করা হয়েছে।
ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচিতে পর্যায় ক্রমে উপস্থিত থেকে নিজ হস্তে বৃক্ষ রোপন করেছেন ও অনুপ্রেরণা দিয়েছেন জেলা প্রশাসক শরীয়তপুর মোঃ পারভেজ হাসান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদিপ ঘরাই, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম, বাসিত মজুমদার, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক শরীয়তপুর সদর উপজেলা শাখা ব্যাবস্থাপক পিকু বিশ্বাস, পালং হরিসভা কেন্দ্রীয় মন্দির ও বিলাশখান জয়কালী মন্দিরের সভাপতি সুশীল দেবনাথ সহ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সমীর চন্দ্র শীল, সদস্য সচিব নিলয় ভাট্টাচার্য, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সৈকত ভট্টাচার্য, সদস্য সচিব রুপক চক্রবর্তী সহ প্রমুখ



মন্তব্য করুন