জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মৎস্য বিভাগের অবদান বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ।
শনিবার ২৮ আগস্ট সকাল ১০টার দিকে সদর উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার জানান, গত দশ বছরে মৎস্য বিভাগে ব্যাপক সফলতা এসেছে। এর মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে চাষ হওয়া ও জলাশয়ে মৎস্য উৎপাদন হয়েছে ২৬ হাজার ৭৬০ মেট্রিক টন। যার মধ্যে ইলিশ ছিল ৫ হাজার ২৬৪ মেট্রিক টন।
মতনিনিময় সভায় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার।
মতবিনিময় সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টাল মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন