স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহ্ফিল এর আয়োজন করে চিতলিয়া ইউনিয়ন যুবলীগ।
রবিবার ২৯ আগস্ট শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে বিকাল ৫টার সময় আলোচনা, দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা, দোয়া ও মিলাদে ৭৫’র ১৫ আগস্টে নিহত সকলকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
চিতলিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে উক্ত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহ্ফিলে উপস্থিত ছিলেন চিতলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম ফকির, সাংগঠনিক সম্পাদক জাকির শিকদার, যুবনেতা সোহান হাওলাদার সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চিতলিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন চিতলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জসিম ফকির এবং সভাপতিত্ব করেন সভাপতি মোঃ হানিফ হাওলাদার।



মন্তব্য করুন