শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে ৩৫ বছর আগের দলিলকৃত ও ভোগদখলীয় জমির সীমানা পরিবর্তন করে জবর দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী খালেক ফকিরের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে এবং উভয়পক্ষের জমির কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ৭ ডিসেম্বর ১৯৮৫ সালে ৩৩৩০ নং দলিলমুলে ১.৩২শতাংস জমি ক্রয় করেন এবং ২৯ ডিসেম্বর ১৯৯০ সালে ৩৪৫৫ নং দলিলমুলে ৩৩ শতাংশ জমি ক্রয় করেন হাবিব হাওলাদারের পুর্ব পুরুষরা। যার চৌহদ্দি উত্তরে অন্য মৌজা, দক্ষিণে দাতা নিজ,পুর্বে হাসান মুন্সি পশ্চিমে জব্বার মোল্লা।
১১ ডিসেম্বর ১৯৯৪ সালে ২৮৫৩ নং দলিলমুলে ৫৮ শতাংশ জমি ক্রয় করেন খালেক ফকির যাহার দলিলে চৌহদ্দি দেওয়া মাত্র দুটি উত্তরে দোবন্ধি পুর্বে ১৭৫ নং দাগ।

খালেক ফকির এখন দলিলের চৌহদ্দি অমান্য করে হাবিব হাওলাদারের জমি দখলের পায়তারা করতেছেন। এই নিয়ে এলাকায় ৫-৬টা শালিসি বৈঠক হয়েছে কিন্তু খালেক ফকির কোন শালিসি মানে না।

এ ব্যাপারে অভিযোগকারী হাবিব হাওলাদার বলেন, আমার বাবা-দাদারা আজ থেকে ত্রিশ বছর আগে এই জমি ক্রয় করে চৌহদ্দি অনুযায়ী ভোগ করতেছে। এখন খালেক ফকির আমাদের আগের চৌহদ্দি থেকে সরিয়ে দেওয়ার পায়তারা করতেছেন। আমি দলিলনুযায়ী জমি ভোগ করতে চাই। অভিযুক্ত খালেক ফকির বলেন, আমি আমার জমিই ভোগ করছি, আমি কারো জমি ভোগ করছি না।