শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করলেন চিকন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান তালুকদার।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেন।
কেক কেটে এডভোকেট আব্দুল মান্নান তালুকদার চিকন্দী আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় আব্দুল মান্নান তালুকদার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের অগ্রদুত। তিনি বাংলাদেশের উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে দক্ষিণ অঞ্চল তথা বাংলাদেশের উন্নয়ন সাধিত করেছেন। পদ্মা নদীর উপর সেতু করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ সকল বিষয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ, কারন তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।
আলোচনা সভা শেষে শেখ হাসিনা ও তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া চিকন্দী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা মার্কা পেয়ে এডভোকেট আব্দুল মান্নান তালুকদার যেন নির্বাচন করতে পারে, সেজন্যেও দোয়া করা হয়।



মন্তব্য করুন