প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় নানা কর্মসূচির আয়োজন করেছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,
সঙ্গীত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে স্বরচিত কবিতাপাঠ, বৃক্ষরোপণ অভিযান, কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের সভাপতিত্বে এ সময় বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থী এবং দৈনিক রুদ্রবার্তার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলটসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় প্রধান শিক্ষক নুরুল আমিন রতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেন, বঙ্গবন্ধু যেমন বিশ্বনন্দিত নেতা হিসেবে খ্যাত ছিলেন, তেমনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্বনন্দিত একজন নেতা হিসেবে ইতিমধ্যে পরিচিত লাভ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধায় ও মানবতায় সেরা বলেই তিনি দেশ পরিচালনায় দেশের চারবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং ১৮ বার জাতিসংঘের অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন বলেই, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ আজ সম্ভব হয়েছে, বিনামূল্যে শিক্ষার্থীরা বই পাচ্ছে। এরপর তিনি বেসরকারি স্কুল-কলেজের জাতীয়করন শেখ হাসিনার দ্বারাই সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন এবং স্কুল-কলেজ জাতীয়করন হলে শিক্ষার্থীরা অল্প খরচে শিক্ষালাভ করতে পারবে।