শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিনের ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ নাসির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ ওবায়দুল কাদেরসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর, তিনি এক ছেলে এক মেয়ে, স্ত্রী, ভাই বোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় কোদালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ও মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় তার নিজ বাড়িতে জানাজা হবে। জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।
#

মন্তব্য করুন