গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি শরীয়তপুর (৩) এর উপস্থিত হওয়ার কাথা থাকলেও রাষ্ট্রীয় প্রোগ্রামের কারনে আসতে পারেননি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী। গোসাইরহাট উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ড সহ বীর মুক্তিযুদ্ধারা।

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন।
ও ভাইস চেয়ারম্যান জনাব শেখ মোঃ আবুল খায়ের এবং মহিলা বাইস চেয়ারম্যান নাজমা বেগম। গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি শাজাহান সিকদার ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মোঃ শাহজাহান সহ উপজেলা আওয়ামী ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ গোসাইরহাট থানা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা উপজেলা আওয়ামীলীগ এর সকল নেতাকর্মী এবং বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজর শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আনন্দ র‌্যালী শেষে সভায় যোগদান করেন।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর ভাষন পাঠ করেন শিক্ষার্থীরা এবং উপস্থিত অতিথি বৃন্দ ইউনেস্ক প্রাপ্ত ৭ই মার্চের ঐতিহাসিক সময়ের ভাষনের কথা গুলো বিশ্লেশন করেন।