মঙ্গলবার গোসাইরহাট উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচার বিরোধী আন্তার্জতিক দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, গোসাইরহাট থানার ওসি এবি এম মেহেদী মাসুদ, ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মন্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঃ কুদ্দুস হাওলাদার প্রমুখ।

মন্তব্য করুন