শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চলমান বোরো মৌসুমে ধান ও সরিষার আবাদ বৃদ্ধির জন্য কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ অক্টোবর বেলা ১২ টায় গোসাইরহাট উপজেলার কাকৈসার গ্রামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও শরীয়তপুর খামারবাড়ি উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডিএই মোঃ হারুন অর রশিদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক গন, শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা কৃষি অফিসারবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন মৌসুমে ধান ও সরিষার আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে এসএমই আউশ বীজ উৎপাদনকারী কৃষক মোঃ লিটন চৌধুরীর বীজ সংরক্ষণ ও কম্বাইন হার্ভেস্টর যন্ত্র পরিদর্শন করেন।
#

মন্তব্য করুন