রথীন্দ্র সাহিত্য পরিষদ আয়োজিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী স্মরণ সভা শুক্রবার ১৩ অক্টবের বিকাল ৫টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলন আয়তনে অনুষ্ঠিত হয়েছে।
রথীন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি অনিক ঘটক চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান। কবি শ্যাম সুন্দর দেবনাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি জালাল উদ্দিন আহমেদ, কবি মির্জা হযরত সাইজী, এসডিএস এর নির্বাহী পরিচালক মুজিবুর রহমান মাদবর, জাহাঙ্গীর মৃধা, কবি মেহেদি মিজান, এডভোকেট এমদাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরুজ্জামান ও সঞ্জয় দে প্রমূখ।



মন্তব্য করুন