শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৫টি ফেরি ট্রাফিকে রয়েছে। গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী ৩টি ফেরি চলাচল করছে।

ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হলে শরীয়তপুর ও চাঁদপুরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি বেড়ে যায়।