শরীয়তপুর গোসাইরহাটে ১০ কেজি গাঁজাসহ সাত্তার মাল (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। সোমবার (২৭ আগষ্ট) সকাল আটটার দিকে উপজেলার ইদুলপুর ইউনিয়নে মহেশ্বরপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাত্তার মাল (৫০) মহেশ্বরপট্টি এলাকার মৃত. আব্দুল জাব্বার মালের ছেলে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশ্বরপট্টি এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আরেক জন আসামী মৃত. আহম্মদ মালের ছেলে মোঃ হাসান মাল (৪৮) মাদকদ্রব্যসহ টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তিনি বলেন, গ্রেফতাকৃত ব্যক্তি পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।