গত মঙ্গলবার শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নির্বাচনী এলাকা গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্টিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মাননীয় উপ-মন্ত্রী আরিফ খান জয় এ কথা বলেন। তিনি বলেন জাতীর জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ গড়তে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধান মন্ত্রী, দেশ রতœ জননেত্রী শেখ হাসনাকে আবারও ক্ষমতায় আনার কথা বলেন। আরিফ খান জয় বলেন, শরীয়তপুরের কৃতী সন্তান শরীয়তপুর-৩ আসনের মানুষের গর্ব, সৎ, দক্ষ, অভিজ্ঞ সাবেক পানি সম্পদ মন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাক ছিলেন আমার নেতা। তিনি আপনাদের কল্যানে আজীবন কাজ করে গেছেন। বর্তমানে এ আসনের এমপি আব্দুর রাজ্জাকের সুযোগ্য সন্তান উচ্চ শিক্ষিত, ন¤œ, ভদ্র, সৎ নাহিম রাজ্জাক এমপি। তার অক্লান্ত পরিশ্রমে গোসাইরহাটে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হচ্ছে। গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহেম্মদ রাসেল এমপি, শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোসাইরহাট থানার ওসি সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, সিনিয়র আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ গোলন্দাজ, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মোঃ সেলিম আহম্মেদ বেপারী, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালক মোঃ হাসান আহম্মদ, সিনিয়র আওয়ামীলীগ নেতা আহসান সিদ্দিকী লাবু, মহিউদ্দিন চৌধুরী, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ (ভারঃ) মোঃ দৌলত আহম্মদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী শাকিল চৌধুরী, কোদালপুর ইউপি’র চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কুচাইপট্টি ইউপি’র চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, গোসাইরহাট ইউপি’র চেয়ারম্যান মোঃ মোজ্জাফর সরদার, নলমুড়ি ইউপি’র চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক মিয়া, নাগের পাড়া ইউপি’র চেয়ারম্যান মোঃ মহসিন সরদার, সামন্তসার ইউপি’র চেয়ারম্যান মোঃ আবুল কালাম বেপারী, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মাস্টার আবুল কালাম, গোসাইরহাট উপজেলা আঃ লীগের সহ দপ্তর সম্পাদক শেখ মোঃ কামাল হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ আবুল খায়ের, গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল ফরাজী ও আজমল হোসেন নয়ন দেওয়ান প্রমুখ।

মন্তব্য করুন