গোসাইরহাট উপজেলার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের যৌথ দুটি অভিযানে ১১জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হচ্ছেন, আলাওলপুর ইউনিয়নের মজিবুর রহমান (৪৪), আঃ রহিম (২৮), ইয়াকুম (২৬), ইব্রাহিম (২০), কোদালপুরের দুদু মিয়া (৪৫), শাহ জামাল (২৭), মানিক দেওয়ান (৩৫), জাকির হোসেন (৩৫), কুচাইপট্টি ইউনিয়নের মানিক মিয়া (৩০), আঃ ছালাম বেপারী (৭৫) ও মোঃ কাওছার (২৫)।
গোসাইরহাট উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর নেতৃত্বে উপজেলা মৎস অধিদপ্তর ও গোসাইরহাট থানার এস আই মোঃ ই¯্রাফিলের পরিচালনায় গত শনিবার ও রবিবার সকালে এবং রাতে স্থানীয় মেঘনা নদীতে প্রচন্ড ঝড় ও বৃষ্টির মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মা ইলিশ ধরার অপরাধে ১১জন জেলেকে আটক করা হয় এবং ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আর এম সেলিম শাহ নেওয়াজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জনকে ১৫ দিন ৪ জনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আর এম সেলিম শাহ নেওয়াজ উপজেলা পরিষদ মাঠে ৬৫ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলেন এবং জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিনামূল্যে বিতরন করেন।