শরীয়তপুর, ২৭ সেপ্টেম্বর ২০২৫ : শনিবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি‑পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। তারা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের সর্বোচ্চ শাস্তি কার্যকরের আহ্বান জানান।

এর আগে, বুধবার বিকেলে ছৈয়াল কান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে তায়েবা খেলতে বের হয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয়রা মেসবাহউদ্দীনের বাড়ির সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নিষ্পাপ শিশুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।