জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনের পূর্ণ প্রস্তুতি নিয়েছে তার দল। তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে ১০০ আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “আমরা ৩০০ আসনের জন্য প্রস্তুত। তবে রাজনৈতিক ঐক্য গঠনের প্রয়োজনে কিছু আসন ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে ১০০ আসনও ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কমপক্ষে ২০০ আসনে জামায়াত সরাসরি নির্বাচন করবে।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্যদের পাশাপাশি স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে বিরোধী দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি ও নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নিয়ে।