শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এসময় একটি কাঠের নৌকাও জব্দ করে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়, সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান বলেন, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।