শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন যুবক ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ যুবকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের মধ্য ছয়গাও এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে। এবিষয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নাম্বার ( ১৭৫৩)।

নিখোঁজ মেহেদী হাসানের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, পরনে ছিল নীল ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট। কেউ তাঁর সন্ধান পেলে মোহাম্মদপুর থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। সাংবাদিক রায়েজুল আলম নিখোঁজ মেহেদী হাসানের চাচা ( ০১৭১২৪৭৫৩৩০)।

মোহাম্মদপুর থানা ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রবিবার মেহেদী হাসান তার পরিবারের সাথে রাজধানীর শ্যামলী মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে এক আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়া হলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের দু’দিন হলেও এখনো মেহেদী ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি।

নিখোঁজের মেহেদীর চাচা সাংবাদিক রায়েজুল আলম বলেন, “আমার ভাতিজা মানসিকভাবে অসুস্থ। আমরা আশঙ্কা করছি, সে পথ হারিয়ে কোথাও চলে গেছে। যে কেউ তাঁকে দেখলে দয়া করে আমাদের বা নিকটস্থ থানায় খবর দেওয়ার অনুরোধ করছি।”

মোহাম্মদপুর থানার এস আই এরশাদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারে পুলিশ কাজ করছে।