গোসাইরহাটের দাসের জঙ্গল বন্দর বনিক সমিতির উদ্যোগে ইদিলপুর ইউনিয়ন পরিষদে মাদকদ্রব্য নিয়ন্ত্রন, ইভটিজিং, বাল্য বিবাহ নিয়ন্ত্রন, আইন শৃঙ্খলা ও কমিউনিটি পুলিশিং বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল মোঃ মোহাইমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলী আহম্মদ আকন, দাসের জঙ্গল বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ নেকমত আলী মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী।

মন্তব্য করুন