বৃহস্পতিবার (১৫ নভেম্বর) গোসাইরহাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলার ঐতিয্য পহেলা অগ্রাহয়ন পালন উপলক্ষে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কল্যান কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষিসম্প্রসারন কর্মকর্তা অনুরুদ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, কুচাইপট্টি ইউপি’র চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন স্বপন, ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল কুদুস হাওলাদার ও কৃষক মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।