শরীয়তপুরের ভেদেরগঞ্জে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আইটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে আয়োজিত ২ মাসব্যাপী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্ক বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) ভেদরগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, শরীয়তপুরের উপপরিচালক জনাব উম্মে হাবিবা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. শফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রশিক্ষণার্থীরা ও স্থানীয় যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী প্রতিনিধিরা জানান, দুই মাসের এই কোর্সের মাধ্যমে তারা মৌলিক কম্পিউটার জ্ঞান ও নেটওয়ার্কিং সম্পর্কে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছেন। প্রশিক্ষকরা ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। বিদায় মানেই শেষ নয়—এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের কর্মজীবনে সফলতা অর্জন করবেন বলেও আশা প্রকাশ করা হয়।
প্রশিক্ষনার্থীদের সকলের হাতে মেধাক্রম অনুযায়ী সনদ ও পুরষ্কার তুলে দেওয়া হয়।



মন্তব্য করুন