শরীয়তপুরের ভেদরগঞ্জে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার ৩ ডিসেম্বর বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজার এলাকায় শরীয়তপুর-চাঁদপুর সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজার এলাকায় খালের পাশে সরকারি খাস জমিতে দোকান ঘর নির্মাণ করে একটি চক্র। বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বীর নেতৃত্বে সড়কের পাশে সরকারি খাস জমিতে একটি দোকান ঘর উচ্ছেদ করা হয়। এতে সহযোগিতা করেন ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস এর একটি টিম।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি বলেন, আমাদের কাছে তথ্য আসে সাজানপুর ব্রিজের পাশে সরকারের খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। সরকারি জমিতে স্থাপনা নির্মান করা সম্পুর্ন বেআইনি। পরে অভিযান চালিয়ে খালের খাস জমিতে অবৈধভাবে নির্মিত টিনসেটের দোকান উচ্ছেদ করা হয়েছে । সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন