শরীয়তপুরের ভেদরগঞ্জে শ্রেণি পরিবর্তন না করে কৃষিজমিতে মাছের ঘের করার
অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা এলাকায় কৃষি জমির শ্রেণি পরিবর্তন না করে নিজের খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমিতে মাছের ঘের করেছেন একটি চক্র। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি সরেজমিনে সত্যতা পেয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন এ সময় ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন