শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কনকনে শীতের রাতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবী। রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তিনি ব্যক্তিগতভাবে শীতবস্ত্র বিতরণ করেন।
অভিযান চলাকালে ইউএনও ডামুড্যা পৌরসভাসহ উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে রাস্তায় থাকা শ্রমজীবী, ছিন্নমূল মানুষ এবং এতিমখানার শিশুদের হাতে কম্বল তুলে দেন। এসময় ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক তার সঙ্গে ছিলেন।
মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতের রাতগুলো অত্যন্ত কষ্টের। মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, “শীতের তীব্রতা তারাই বোঝেন যাদের পর্যাপ্ত বস্ত্র নেই। সরকারের পক্ষ থেকে পাঠানো এই উপহারগুলো আমরা ভ্যানচালক, পথচারী ও মাদ্রাসা ছাত্রদের পৌঁছে দিয়েছি। সামর্থ্যবান সবারই উচিত এই কঠিন সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীত মৌসুমে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে আরও পরিচালনা করা হবে।

মন্তব্য করুন