শরীয়তপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১০ ডিসেম্বর সোমবার জেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের আয়োজনে বেলা ১১ টায় শিখন একাডেমি নামক স্থানে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক হাজী এম এ কাইয়ুম মুন্সী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও আসক ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. মাহবুবুর রহমান।
এছাড়াও আসক ফাউন্ডেশনের শরীয়তপুর জেলা সিনিয়র সহ-সভাপতি আ: বারেক বাদশা সরদার, দপ্তর সম্পাদক ও দৈনিক রুদ্রবার্তার সাংবাদিক আনিছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা কারাগার জামে মসজিদের ইমাম ও খতিব মাও: এমদাদুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের জেলা সভাপতি ও দৈনিক রুদ্রবার্তার সাংবাদিক আল-মাছুম মোল্যা, জেলা কো-অর্ডিনেটর ও ঞযব ফধরষু ঢ়ৎবংবহঃ ঃরসবং-এর সাংবাদিক মো. ওয়ালিউল্লাহ ও জেলা কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মর্যাদা নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকারই মানবাধিকার। যে অধিকার সহজাত, সার্বজনীন, অহস্তান্তরযোগ্য এবং অখন্ডনীয়।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী-সুন্দর দেশ গঠন করা যায়। বাংলাদেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তাগণ মানবাধিকার সম্পর্কে সকল নাগরিককে সচেতনতার মাধ্যমে এর প্রতিকার করে মানবাধিকার প্রতিষ্ঠা করা আশু প্রয়োজন বলে মতামত দেন।



মন্তব্য করুন